রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০৭, “গ্রীন শেপ গুলশানে মাদিনা হাউজিং”
Overview
Description
গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে, আবাসন কোনো বিলাসিতা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সেই বিশ্বাস থেকেই সাত নম্বর প্রজেক্টের মাধ্যমে আমরা ঢাকার সন্নিকটে আমিনবাজার এলাকায় এক ব্যতিক্রমী আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছি। এই প্রজেক্টটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে জমি কেনার ক্ষেত্রে আর্থিক বড় কোনো চাপ আপনাকে স্পর্শ না করে। ‘নগদ টাকা বা হাউজিংয়ের বাড়তি ঝামেলা’ ছাড়াই সরাসরি আমাদের কোম্পানির নামে জমি রেজিস্ট্রি করে শেয়ারহোল্ডারদের কিস্তিতে ক্রয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। আজ যখন আমরা পিছনে ফিরে তাকাই, তখন শত শত মানুষের চোখে নিজের মাটির মালিক হওয়ার তৃপ্তি দেখি। আলহামদুলিল্লাহ, এই প্রজেক্টটি এখন আমাদের সফলতার ঝুলিতে এক অনন্য রত্ন হিসেবে যুক্ত হয়েছে। (আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সকল শেয়ার হোল্ডারগণের নামে জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।) (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। ) (১৪-০৮-২০২২)
প্রজেক্ট লোকেশন:
ঢাকার প্রাচীনতম আবাসিক এলাকা গাবতলী সংলগ্ন আমিনবাজার আরিচা হাইওয়ে রোড থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত গুলশানে মাদিনা হাউজিং প্রকল্প।
প্রজেক্ট বিবরণ:
- জমি পরিমাণঃ ৬ কাঠা নেট প্লট।
- শেয়ারাংশঃ ০.৩৬.৬৬ অযুতাংশ।
- ফ্ল্যাট সাইজঃ ১০৮০ গ্রোস।
- শেয়ার সংখ্যাঃ ২৭ জন।
- ভবন অবকাঠামোঃ জি প্লাস টেন।
- ফ্লাট সংখ্যাঃ ৪০ টি।
- কয়েকটি প্লট একসাথে হওয়ায় ভবন নির্মাণের এক্সট্রা সুবিধা রয়েছে।
ইন্সট্রলমেন্ট বিবরণ:
- শেয়ার মূল্যঃ ৩,৪২,০০০/-
- ইন্সট্রলমেন্ট সুবিধাঃ ৪২ মাস অর্থাৎ সাড়ে তিন বছর।
- বুকিংমানিঃ ২৪,০০০/- (২০-৯-২০২২ পরিশোধযোগ্য)
- ইন্সট্রলমেন্টঃ ৫,০০০/- ৪২ টি। (নভেম্বর-২২ থেকে শুরু)
- ডাউনপেমেন্টঃ ৫০,০০০/- (প্রতিবছর নভেম্বর মাসে)
- জমি রেজিস্ট্রেশনঃ অলরেডি সম্পন্ন হয়ছে।
- রেজিস্ট্রেশন ফিঃ বাজার মূল্য অনুযায়ী।
ভবন নির্মাণ পরিকল্পনা:
সকল অংশীদারদের নিয়ে আমাদের নিজস্ব কার্যালয়ে নিয়মিত আলাপ-আলোচনা বা মাশওয়ারা চলছে। বর্তমান কিস্তি সমাপ্ত হওয়ার সাথে সাথেই আমরা পাইলিং করার জন্য প্রস্তুতি শুরু করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। এপ্রিল-২০২৬ইং তারিখে আমাদের কিস্তি শেষ হবে। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকে একটি নিরাপদ বাসস্থানে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকল ভাল কাজ গুলোকে কবুল করে নিন (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। )
Address
Schedule a Tour
- greenshape
