স্বপ্ন যখন সংকল্পে পরিণত হয়, তখন তা বাস্তবে রূপ নিতে সময় লাগে না। গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড অত্যন্ত গর্বের সাথে তাদের প্রথম মাইলফলক “গ্রীন শেপ সিলিকন হাউজিং প্রজেক্ট-০০১”-এর সফলভাবে জমি অধিগ্রহণ ও রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছে। স্বচ্ছতা, বিশ্বস্ততা এবং গ্রাহকের আস্থার প্রতিদান দিতে আমরা মোহাম্মদপুরের প্রাণকেন্দ্রে এই প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করেছি।  (২৫-০২-২০২০)

প্রজেক্ট লোকেশন ও কাঠামো:

মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা উদ্যান সংলগ্ন সিলিকন হাউজিং সোসাইটি। প্রথম ৪০ ফিট মেইন রোড সংলগ্ন ৩০ ফিট রোডের সাথেই এর সুপরিকল্পিত অবস্থান।

∆ জমির পরিমাণঃ ৮ কাঠা (গ্রোস)।

∆ ভবন কাঠামোঃ জি প্লাস নাইন (১০ তলা বিশিষ্ট আবাসিক ভবন)।

∆ ফ্ল্যাট সাইজঃ ১২০০ বর্গফুট (প্রায়)।

∆ জমির শেয়ারাংশঃ ০.৩৬.৬৬ অযুতাংশ।

∆ শেয়ার হোল্ডার সংখ্যাঃ ২৭ জন।

∆ ফ্ল্যাট সংখ্যাঃ ২৭ টি।

বিনিয়োগ ও আইনি নিশ্চয়তা (সম্পন্ন):

এই প্রজেক্টের সকল আর্থিক লেনদেন এবং আইনি প্রক্রিয়া অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

∆ শেয়ার মূল্যঃ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।

∆ বালু ভরাট ও উন্নয়নঃ ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার টাকা)।

∆ রেজিস্ট্রেশন স্ট্যাটাসঃ আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সাভার রেজিস্ট্রি অফিসে সকল শেয়ারহোল্ডারদের নামে জমি সাফ-কাবলা রেজিস্ট্রেশন সম্পন্ন করে মালিকানা হস্তান্তর করা হয়েছে।

∆ জমি উন্নয়নঃ নির্ধারিত সময়ের মধ্যে বালু ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে।

ভবন নির্মাণ পরিকল্পনা ও ফিনিশিং:

যেহেতু জমির মালিকানা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ, এখন আমাদের পরবর্তী লক্ষ্য আধুনিক ও মানসম্মত ভবন নির্মাণ। আমাদের সকল সম্মানিত শেয়ারহোল্ডারদের সম্মিলিত মাশওয়ারা এবং বাৎসরিক কিস্তির ভিত্তিতে আমরা খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।  অলরেডি আপনারা ইনস্টলমেন্ট দেওয়া শুরু করেছেন।  “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” এর ওপর আস্থা রাখার জন্য সকল শেয়ারহোল্ডারদের প্রতি আমরা কৃতজ্ঞ।  আমরা শুধু আবাসন নয়, আমরা আপনার নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।   (১৩-০৫-২০২০)

ধন্যবাদান্তে   

মুহাম্মাদ আতাউল্লাহ

ফাউন্ডার ও চেয়ারম্যান

গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড