রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০৬, “গ্রীন শেপ গুলশানে মাদিনা হাউজিং”

Overview

Description

আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।  সাফল্যের সিঁড়ি বেয়ে “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” আজ তার ছয় নম্বর মাইলফলকে দাঁড়িয়ে।  ঢাকার প্রবেশদ্বার গাবতলী ও আমিনবাজারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় এলাকায় যারা এক টুকরো নিষ্কণ্টক জমির স্বপ্ন দেখতেন, তাদের জন্য এই প্রজেক্টটি ছিল এক দীর্ঘ প্রতীক্ষিত সমাধান।  আমরা চিরাচরিত হাউজিং সেক্টরের জটিলতা কাটিয়ে একটি ‘ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন’ মডেল তৈরি করেছি, যেখানে এককালীন বড় অংকের পুঁজির চেয়ে আপনার সদিচ্ছাকেই আমরা বড় করে দেখেছি।  দীর্ঘ সাড়ে তিন বছরের সহজ কিস্তিতে আমরা মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের হাতের নাগালে নিয়ে এসেছি আধুনিক আবাসনের নিশ্চয়তা। আলহামদুলিল্লাহ, গ্রীন শেপ-এর এই ষষ্ঠ অধ্যায় এখন সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে আস্থার সাথে শতভাগ স্বচ্ছতার প্রতিফলন ঘটেছে।  আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সকল শেয়ার হোল্ডারগণের নামে জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।  (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। ) (১৪-০৮-২০২২)

প্রজেক্ট লোকেশন:

ঢাকার প্রাচীনতম আবাসিক এলাকা গাবতলী সংলগ্ন আমিনবাজার আরিচা হাইওয়ে রোড থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত গুলশানে মাদিনা হাউজিং প্রকল্প।

প্রজেক্ট বিবরণ:

  • জমি পরিমাণঃ ৬ কাঠা নেট প্লট।
  • শেয়ারাংশঃ ০.৩৬.৬৬ অযুতাংশ।
  • ফ্ল্যাট সাইজঃ ১০৮০ গ্রোস।
  • শেয়ার সংখ্যাঃ ২৭ জন।
  • ভবন অবকাঠামোঃ জি প্লাস টেন।
  • ফ্লাট সংখ্যাঃ ৪০ টি।
  • কয়েকটি প্লট একসাথে হওয়ায় ভবন নির্মাণের এক্সট্রা সুবিধা রয়েছে।

ইন্সট্রলমেন্ট বিবরণ:

  • শেয়ার মূল্যঃ ৩,৪২,৫০০/-
  • ইন্সট্রলমেন্ট সুবিধাঃ ৪২ মাস অর্থাৎ সাড়ে তিন বছর।
  • বুকিংমানিঃ ৪২,৫০০/- (২০-৯-২০২২ পরিশোধযোগ্য)
  • ইন্সট্রলমেন্টঃ ৫,০০০/- ৪২ টি।  (নভেম্বর-২২ থেকে শুরু)
  • ডাউনপেমেন্টঃ ৫০,০০০/- (প্রতিবছর নভেম্বর মাসে)
  • জমি রেজিস্ট্রেশনঃ অলরেডি সম্পন্ন হয়ছে। 
  • রেজিস্ট্রেশন ফিঃ বাজার মূল্য অনুযায়ী।

ভবন নির্মাণ পরিকল্পনা: জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া মানেই আমাদের দায়িত্ব শেষ নয়, বরং এক নতুন পথচলার শুরু। আমরা ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের নিয়ে একাধিক কার্যকর সভা সম্পন্ন করেছি।  কিস্তি সমাপ্ত হওয়ার সাথে সাথেই পরবর্তী ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত।  আপনার স্বপ্নকে একটি সুন্দর ও সুসংগত ইমারতে রূপ দেওয়াই আমাদের এখনকার প্রধান লক্ষ্য।  আল্লাহ আমাদের সহায় হোন।  (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। )

Address

Schedule a Tour

Your information

Compare listings

Compare