রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০৫, “গ্রীন শেপ নতুন ধারা হাউজিং”
Overview
Description
পাঁচ নম্বর প্রজেক্টটি “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেডের” জন্য একটি বিশেষ মাইলফলক। যারা কোলাহলমুক্ত পরিবেশে কিন্তু শহরের আধুনিক সুযোগ-সুবিধার সন্নিকটে একটি আবাসিক ঠিকানা খুঁজছিলেন, তাদের জন্য এই প্রজেক্টটি ছিল এক নিখুঁত সমাধান। আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ কোনো দুশ্চিন্তা ছাড়াই ধাপে ধাপে নিজের এক টুকরো জমি গড়ে নিতে পারেন। মাওয়া রোড সংলগ্ন কেরানীগঞ্জের এই চমৎকার লোকেশনে জমি নিশ্চিত করা অনেকের জন্য অসম্ভব মনে হলেও, গ্রীন শেপ-এর সহজ কিস্তি সুবিধা তা সম্ভব করে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রজেক্টের ভূমি উন্নয়ন ও মালিকানা সংক্রান্ত কাজগুলো আমরা অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করতে পেরেছি। গ্রাহকের প্রতিটি পয়সার আমানত রক্ষা করাই আমাদের প্রধান ব্রত। (০৭-০১-২০২৩)
প্রজেক্ট লোকেশন:
নিমতলা পার হয়ে শ্রীনগর ইস্টার্ন এর আগে মাওয়ার দিকে যেতে হাতের ডান সাইডে কেরানীগঞ্জ। মাওয়া রোড থেকে ৪ মিনিট হাটার রাস্তা। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রজেক্ট বিবরণ:
- জমির পরিমাণঃ ৫ কাঠা নেট প্লট।
- শেয়ারাংশঃ ১ কাঠা।
- মোট শেয়ারঃ ৫ জন।
- ভবনঃ জি প্লাস নাইন।
- ভবন পরিকল্পনাধীন।
- ফ্লাট সংখ্যাঃ ১৮ টি।
শেয়ার প্রাইস ও পরিশোধের নিয়ম:
- শেয়ার মূল্যঃ ১০,০০,০০/-
- বালু ভরাটঃ কমপ্লিট প্যাকেজ।
- হাউজিং থেকে ইন্সট্রলমেন্টে মূল্য পরিশোধ করার সুযোগ।
- ইনস্টল সময়ঃ ১৮ মাস অর্থাৎ দেড় বছর।
- মান্থলি ইনস্টলমেন্টঃ ৫৫,৫৫৫/- (অথবা চার পাঁচ বারেপরিশোধ করতে পারলে ভাল হবে)
- আলহামদুলিল্লাহ্ গত জুন-২০২৪ তারিখে ইনস্টলমেন্ট পরিসমাপ্ত হয়েছে।
ভবন নির্মাণের পরিকল্পনা:
জমিটিতে বর্তমানে বালি ভরাটের কাজ চলমান রয়েছে। ভরাট সম্পন্ন পরবর্তী এলাকার সার্বিক উন্নয়ন পর্যবেক্ষণ করে আমরা সকল সদস্যদের সাথে বসে ভবন নির্মাণের কাজ শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা চাই আপনার এই বিনিয়োগ যেন আপনার পরিবারের জন্য একটি নিরাপদ এবং গর্বের ঠিকানায় পরিণত হয়। ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ্ আমাদের সাথে রয়েছেন।
ধন্যবাদান্তে
মুহাম্মাদ আতাউল্লাহ
ফাউন্ডার ও চেয়ারম্যান
গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড
Address
Schedule a Tour
- greenshape
