কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০৯, “গ্রীন শেপ গুলশানে মাদিনা হাউজিং”

Overview

Description

আমাদের নয় নম্বর প্রজেক্টটি গ্রীন শেপ-এর ইতিহাসে একটি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী অধ্যায়।  দীর্ঘ সময় শুধু আবাসিক প্রকল্পে কাজ করার পর, আমরা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে নিয়ে এসেছি কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল ‘কম্বো প্রজেক্ট’।  আমিনবাজারের বাণিজ্যিক গুরুত্বকে কেন্দ্র করে সাজানো এই ৮ কাঠা জমির প্রকল্পটি আপনাকে একই সাথে একটি আধুনিক ফ্ল্যাট এবং একটি লাভজনক মার্কেটের মালিক হওয়ার সুযোগ করে দিচ্ছে।  আড়াই বছরের অত্যন্ত সংক্ষিপ্ত ও সুবিধাজনক কিস্তিতে এই প্রিমিয়াম শেয়ারগুলো সংগ্রহের সুবর্ণ সুযোগ তৈরি করেছি আমরা।  এটি শুধু বসবাসের জায়গা নয়, বরং আপনার বংশধরদের জন্য আয়ের একটি চিরস্থায়ী উৎস নিশ্চিত করার এক যুগান্তকারী মাধ্যম।  আলহামদুলিল্লাহ, প্রজেক্ট-০০৯ এখন আধুনিক বিনিয়োগের এক আদর্শ মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।  (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। ) (১৪-০৮-২০২২)

প্রজেক্ট লোকেশন:

ঢাকার প্রাচীনতম আবাসিক এলাকা গাবতলী সংলগ্ন আমিনবাজার আরিচা হাইওয়ে রোড থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত গুলশানে মাদিনা হাউজিং প্রকল্প।

প্রজেক্ট বিবরণ:

  • জমি পরিমাণঃ ৮ কাঠা নেট প্লট।
  • শেয়ারাংশঃ ০.৪৪ অযুতাংশ।
  • ফ্ল্যাট সাইজঃ ১৪৪০ গ্রোস।
  • শেয়ার সংখ্যাঃ ৩০ জন।
  • ভবন অবকাঠামোঃ জি প্লাস টেন।
  • ফ্লাট সংখ্যাঃ ৩০ টি।
  • প্রথম চারতলা মার্কেট হবে।
  • মার্কেট পরিকল্পনাধীন।
  • কয়েকটি প্লট একসাথে হওয়ায় ভবন নির্মাণের এক্সট্রা সুবিধা রয়েছে।

ইন্সট্রলমেন্ট বিবরণ:

  • শেয়ার মূল্যঃ ৬,০০,০০০/-
  • ইন্সট্রলমেন্ট সুবিধাঃ ৩০ মাস।  অর্থাৎ আড়াই বছর।
  • বুকিংমানিঃ ১,০০,০০০/-
  • ইন্সট্রলমেন্টঃ ১১,৬৬৬/- ৩০ টি।  
  • ডাউনপেমেন্টঃ ৫০,০০০/- (প্রতিবছর মার্চ মাসে)
  • জমি রেজিস্ট্রেশনঃ অলরেডি সম্পন্ন হয়ছে। 
  • রেজিস্ট্রেশন ফিঃ বাজার মূল্য অনুযায়ী।

ভবন নির্মাণ পরিকল্পনা: কমার্শিয়াল প্রজেক্ট হিসেবে এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম।  ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের সাথে নিয়ে আমরা মার্কেটের নকশা ও পরিকল্পনার কাজগুলো এগিয়ে নিয়েছি। নির্ধারিত কিস্তি শেষ হলে আমরা নির্মাণ কাজের আনুষ্ঠানিক ঘোষণা দেব ইনশাআল্লাহ।  গ্রীন শেপ হোল্ডিংস-এর সাথে এই বাণিজ্যিক অংশীদারিত্ব আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হয়ে থাকবে।  আল্লাহ আমাদের সহায় হোন (বি দ্রঃ ৬,৭,৮,৯ প্রজেক্ট গুলো একই দাগে। )

Address

Schedule a Tour

Your information

Compare listings

Compare