রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০১০, “গ্রীন শেপ মধ্যের চর”

Overview

Description

একটি সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা আর অবিচল আস্থার পথে “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” এর এক নতুন সংযোজন আমাদের

দশ নম্বর প্রজেক্ট।  ঢাকা-মাওয়া রোড, আমিনবাজার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে ০০৯টি প্রজেক্টের সফল পথচলার পর, এবার আমরা মোহাম্মদপুরের একদম সন্নিকটে আরশিনগর ও অটিজম স্কুল সংলগ্ন মধ্যের চরে শুরু করেছি এই নান্দনিক আবাসন প্রকল্প।  সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশ আর যোগাযোগ ব্যবস্থার চমৎকার সুসমন্বয়ে গঠিত এই প্রজেক্টটি মূলত তাদের জন্য, যারা যান্ত্রিকতার বাইরে প্রশান্তিময় এক নীড় খুঁজছেন।  প্রায় চার কাঠা জমির উপর পরিকল্পিত এই প্রজেক্টটি আমাদের স্বচ্ছতা ও অভিজ্ঞ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার বিনিয়োগকে করবে নিরাপদ ও লাভজনক।  আলহামদুলিল্লাহ, গ্রীন শেপ-এর প্রতিটি পদক্ষেপই গ্রাহকের সন্তুষ্টি ও নির্ভরতার প্রতীক।  (২৩-৩-২০২৪)

প্রজেক্ট লোকেশন:

মোহাম্মদপুরের অত্যন্ত কাছে, আরশিনগর অটিজম স্কুল সংলগ্ন মধ্যের চর এলাকায় অবস্থিত।  ওয়াশপুর মেইন রোড থেকে মাত্র ৫০০ গজ ভেতরে প্রজেক্টটির অবস্থান, যা যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক।

প্রজেক্ট বিবরণ:

  • জমির পরিমাণঃ প্রায় ৪ কাঠা।
  • শেয়ারাংশঃ ০৩৫.৫২ অযুতাংশ।
  • ফ্ল্যাট সাইজঃ ১১৫০ স্কয়ার ফিট (নীট)।
  • শেয়ার সংখ্যাঃ ১৮ জন।
  • ভবন অবকাঠামোঃ ১০ তলা (জি প্লাস নাইন)।
  • ফ্ল্যাট সংখ্যাঃ ১৮ টি।
  • ডিজাইনঃ বুয়েটের দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা ভবনের আধুনিক নকশা সম্পন্ন হয়েছে।
  • সুবিধা: পরিপাটি গ্যারেজ, আধুনিক লিফট, জেনারেটর এবং সুপরিকল্পিত ছাদ বাগান।

বিনিয়োগ ও পেমেন্ট বিবরণ:

  • জমি ও শেয়ার মূল্যঃ ১৩,০০,০০০/- (তেরো লক্ষ টাকা)।
  • পরিশোধের নিয়মঃ এই সমুদয় অর্থ জমি রেজিস্ট্রেশনের আগেই পরিশোধযোগ্য।
  • কিস্তি সুবিধাঃ রেজিস্ট্রেশনের পূর্বে কয়েক দফায় এই অর্থ পরিশোধের বিশেষ সুযোগ রয়েছে।
  • রেজিস্ট্রেশন তারিখঃ ডিসেম্বর-২০২৪ শেষ সপ্তাহে সকল সদস্যদেরকে জমি সাব-কাবলা রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে।

ভবন নির্মাণ পরিকল্পনা:

জমি সাব-কাবলা রেজিস্ট্রেশনের পরবর্তী ৩/৪ মাসের মধ্যে এবং সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাইলিং-এর মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়েছে।  শেয়ারিং বিল্ডিং পদ্ধতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে সর্বোচ্চ সাড়ে তিন বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।  নির্মাণকালীন যাবতীয় খরচ ভাউচারসহ শেয়ারহোল্ডারদের পার্সোনাল গ্রুপে নিয়মিত আপডেট দেওয়া হবে। প্রতিটি সিদ্ধান্ত সদস্যদের সাথে পরামর্শ ও মাশওয়ারার ভিত্তিতেই গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।  সততাই আমাদের মূল আদর্শ, আল্লাহ আমাদের সহায় হোন।

                 ধন্যবাদান্তে  

মুহাম্মাদ আতাউল্লাহ

ফাউন্ডার ও চেয়ারম্যান

গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড

Address

Schedule a Tour

Your information

Compare listings

Compare