কমার্শিয়াল প্রজেক্ট: ০০৪, “গ্রীন শেপ মেরিল্যান্ড হাউজিং”
Overview
Description
স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়া রোডের আশেপাশের জমির গুরুত্ব এখন আকাশচুম্বী। “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” চেয়েছিল এই উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষও ভোগ করতে পারে। তাই আমরা আমাদের ৪ নম্বর প্রজেক্টে এমন একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম, যেখানে একজন বিনিয়োগকারী এককালীন বড় কোনো চাপ ছাড়াই মাসিক কিস্তিতে মাওয়া রোডের ঠিক কোল ঘেঁষে জমির মালিকানা নিশ্চিত করতে পারেন। গ্রীন শেপ-এর এই উদ্ভাবনী কিস্তি মডেলের মাধ্যমে শত শত মানুষের স্বপ্নের পথ প্রশস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রজেক্টটিও এখন সফলতার চূড়ান্ত সীমায়। ল্যান্ড হিসেবে এটি এখন আমাদের একটি অন্যতম শক্তিশালী প্রজেক্ট, যা ইতোমধ্যে রেজিস্ট্রেশন ও সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। স্বচ্ছতা এবং কাজের প্রতি দায়বদ্ধতাই আমাদের আজ এই অবস্থানে নিয়ে এসেছে। (২৭-০৭-২০২২)
প্রজেক্ট লোকেশন:
আব্দুল্লাহপুর জোড়া ব্রিজ পার হয়ে, ধলেশ্বর নদীর পাড় ঘেঁষে, কুচিয়া মারা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। মাওয়া রোড থেকে ২ মিনিট হাটার রাস্তা। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রজেক্ট বিবরণ:
- জমির পরিমাণঃ ৫.৮০ নেট প্লট।
- শেয়ারাংশঃ ১.১৬ কাঠা।
- মোট শেয়ারঃ ৫ জন।
- ভবনঃ জি প্লাস নাইন।
- প্রথম চার তলা মার্কেট। পরবর্তী ছয়তলা ফ্ল্যাট।
- মার্কেট পরিকল্পনাধীন।
- ফ্লাট সংখ্যাঃ ১৮ টি।
শেয়ার প্রাইস ও পরিশোধের নিয়ম:
- শেয়ার মূল্যঃ ১২,৭৬,০০০/-
- বালু ভরাটঃ কমপ্লিট প্যাকেজ।
- হাউজিং থেকে ইন্সট্রলমেন্টে মূল্য পরিশোধ করার সুযোগ।
- ইনস্টল সময়ঃ ২০মাস অর্থাৎ ছয় বছর।
- মান্থলি ইনস্টলমেন্টঃ ৬৩,৮০০/- (অথবা চার পাঁচ বারে দেয়ার সুযোগ রয়েছে)
- আলহামদুলিল্লাহ্ গত মার্চ-২০২৫ তারিখে ইনস্টলমেন্ট পরিসমাপ্ত হয়েছে।
ভবন নির্মাণের পরিকল্পনা:
শেয়ারহোল্ডারদের সাথে নিয়মিত মাশওয়ারা এবং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই আমরা এই প্রজেক্টের পরবর্তী নির্মাণ কাজ শুরু করবো ইনশাআল্লাহ্। বর্তমানে জমিটি আমাদের নিয়ন্ত্রণে পুরোপুরি নিরাপদ রয়েছে। ইনশাআল্লাহ, সঠিক সময়ে পরিকল্পনামাফিক উন্নয়ন কাজ শুরু করার মাধ্যমে আমরা আপনাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেব। আমাদের ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকল প্রকারের বিপদআপদ দূর করে দিন আমিন।
ধন্যবাদান্তে
মুহাম্মাদ আতাউল্লাহ
ফাউন্ডার ও চেয়ারম্যান
গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড
Address
Schedule a Tour
- greenshape
