কমার্শিয়াল প্রজেক্ট: ০০৩, “গ্রীন শেপ মেরিল্যান্ড হাউজিং”

Overview

Description

আবাসন খাতের প্রচলিত ধারার বাইরে গিয়ে “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে।  বিশেষ করে যারা দেশের উদীয়মান অর্থনৈতিক অঞ্চল মাওয়া রোডের সন্নিকটে একটি বাণিজ্যিক অংশীদারিত্বের স্বপ্ন দেখতেন, কিন্তু এককালীন বড় অংকের পুঁজি না থাকায় পিছিয়ে পড়তেন, তাদের জন্য এই ৩ নম্বর প্রজেক্টটি ছিল এক সুবর্ণ সুযোগ।  আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ই বড় সম্পদের ভিত্তি।  সেই বিশ্বাস থেকেই আমরা দক্ষিণবঙ্গের মানুষের জন্য অত্যন্ত সহজ কিস্তিতে এই কমার্শিয়াল ল্যান্ড-শেয়ার প্রজেক্টটি চালু করেছিলাম।  অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এই মহৎ উদ্যোগটি ইতিবাচকভাবে সফল হয়েছে এবং জমি সংক্রান্ত প্রাথমিক সকল ধাপ আমরা সম্পন্ন করেছি।  গ্রীন শেপ-এর ওপর আপনাদের এই অবিচল আস্থা আমাদের আগামী দিনের পথচলাকে আরও শক্তিশালী করেছে।  (১৭-০৩-২০২২)

প্রজেক্ট লোকেশন:

আব্দুল্লাহপুর জোড়া ব্রিজ পার হয়ে, ধলেশ্বর নদীর পাড় ঘেঁষে, কুচিয়া মারা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।  মাওয়া রোড থেকে ২ মিনিট হাটার রাস্তা।  গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রজেক্ট বিবরণ:

  • জমির পরিমাণঃ ৬.২১ কাঠা, নেট প্লট।
  • শেয়ারাংশঃ ১.২৪৬৫ কাঠা।
  • মোট শেয়ারঃ ১০ জন।
  • ভবনঃ জি প্লাস টেন।
  • প্রথম চার তলা মার্কেট।  পরবর্তী ছয়তলা ফ্ল্যাট।
  • মার্কেট পরিকল্পনাধীন।
  • ফ্লাট সংখ্যাঃ ২৪ টি।

শেয়ার প্রাইস ও পরিশোধের নিয়ম:

  • শেয়ার মূল্যঃ ৬,৮৩,১০০/-
  • বালু ভরাটঃ কমপ্লিট প্যাকেজ।
  • হাউজিং থেকে ইন্সট্রলমেন্টে মূল্য পরিশোধ করার সুযোগ।
  • ইনস্টল সময়ঃ মাস অর্থাৎ পাঁচ বছর।
  • মান্থলি ইনস্টলমেন্টঃ ১৭,০৭৭/-
  • আলহামদুলিল্লাহ গত জুলাই-২০২৫ তারিখে ইনস্টলমেন্ট পরিসমাপ্তি হয়েছে। 

ভবন নির্মাণের পরিকল্পনা:–  

এই প্রজেক্টের সকল শেয়ারহোল্ডারদের সম্মতিতে এবং বাৎসরিক কিস্তির ভিত্তিতে আমরা আমাদের ভবন নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।  জমিটি বর্তমানে আমাদের বাউন্ডারি দিয়ে সুরক্ষিত রয়েছে।  আমরা অঙ্গীকারবদ্ধ যে, আপনাদের এই বিনিয়োগ যেন সময়ের সাথে সাথে একটি লাভজনক ব্যবসায়িক সম্পদে পরিণত হয়।  গ্রীন শেপ সবসময় আপনার আস্থার মান রাখতে সচেষ্ট।  আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।

ধন্যবাদান্তে  

মুহাম্মাদ আতাউল্লাহ

ফাউন্ডার ও চেয়ারম্যান গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড

Address

Schedule a Tour

Your information

Compare listings

Compare