রেসিডেন্সিয়াল প্রজেক্ট-০০২ “গ্রীন শেপ সিলিকন হাউজিং”
Overview
Description
‘আজকের ক্ষুদ্র সঞ্চয় আগামী দিনের মাথা গোঁজার ঠাঁই’— এই স্লোগানকে ধারণ করে আলহামদুলিল্লাহ, গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড তাদের দ্বিতীয় বড় মাইলফলক অর্জনে সক্ষম হয়েছে। ঢাকা উদ্যান ও মোহাম্মদপুরের একেবারেই সন্নিকটে সিলিকন হাউজিং সোসাইটিতে ২০ কাঠা জমির এই বিশাল প্রজেক্টটি এখন আমাদের সফলতার এক অনন্য উদাহরণ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই প্রজেক্টের জমি রেজিস্ট্রেশন ও প্রাথমিক উন্নয়নের পর বর্তমানে ভবন নির্মাণের কাজ পুরোদমে চলমান রয়েছে।
প্রজেক্ট লোকেশন:–
ঢাকা উদ্যান, মোহাম্মদপুরের কাছেই, সিলিকন হাউজিং, বড়বরদেশী, সাভার, ঢাকা-১২৪০।
জমির পরিমাণ ও ফ্ল্যাট সাইজ:–
- মোট জমিঃ ২০ কাঠা (নেট)।
- শেয়ারাংশঃ ৫০.৭৬ অযুতাংশ।
- মোট শেয়ারঃ ৬৫ জন।
- ভবন কাঠামোঃ জি প্লাস টেন (G+10) এবং টু-স্টোর বেজমেন্ট।
- ফ্ল্যাট সাইজঃ ১৩০০ বর্গফুট (প্রায়)।
- ফ্ল্যাট সংখ্যাঃ ৯০ টি।
- শেয়ার প্রাইস ও পরিশোধের হিস্টুরি (সম্পন্ন):
- শেয়ার মূল্যঃ ২,৮০,০০০/-
- বালু ভরাট ও উন্নয়নঃ ১,৪০,০০০/-
- পরিশোধের সময়সীমাঃ ১৬-০৮-২০২১ তারিখের মধ্যে সকল শেয়ারহোল্ডার তাদের বিনিয়োগ সফলভাবে সম্পন্ন করেছেন।
- রেজিস্ট্রেশন স্ট্যাটাসঃ আলহামদুলিল্লাহ, ২৯-০৮-২০২১ তারিখে সাভার রেজিস্ট্রি অফিসে সকল শেয়ারহোল্ডারের নামে জমির সাব-কাবলা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
- জমি উন্নয়নঃ ১৮-১১-২০২১ তারিখের মধ্যে বালু ভরাটের যাবতীয় আর্থিক ও কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে।
বর্তমান অবস্থা ও নির্মাণ পরিকল্পনা:–
আমাদের সকল সম্মানিত শেয়ারহোল্ডারের সাথে মাশওয়ারা বা সম্মিলিত আলোচনার মাধ্যমে বাৎসরিক ইন্সটলমেন্টের ভিত্তিতে ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে অত্যন্ত আনন্দের বিষয় হলো, আমাদের বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আল্লাহ পাক আমাদের সহায় হোন। (২৩-১২-২০২১)
ধন্যবাদান্তে
মুহাম্মাদ আতাউল্লাহ
ফাউন্ডার ও চেয়ারম্যান
গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড
Address
Schedule a Tour
- greenshape
