রেসিডেন্সিয়াল প্রজেক্ট: ০০১১, “গ্রীন শেপ ওয়াশপুর রেভারভিউ”
Overview
Description
একপাশে শহরের ব্যস্ততা, অন্যপাশে ধলেশ্বরী-বুড়িগঙ্গা নদীর মোহনা আর স্নিগ্ধ বাতাস—এমন চমৎকার পরিবেশে নিজের একটি আবাসনের স্বপ্ন কার না থাকে? “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” এবার আপনার সেই স্বপ্ন পূরণে নিয়ে এসেছে একটি নান্দনিক প্রকল্প। ঢাকার একেবারে সন্নিকটে, বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই এই সুপরিকল্পিত প্রজেক্টটি অবস্থিত। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভবনের দুই পাশ থেকেই উপভোগ করা যাবে মনোরম রিভারভিউ। শহরের কোলাহলমুক্ত শান্ত পরিবেশ আর আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার এক অপূর্ব সমন্বয় হতে যাচ্ছে আমাদের এই বিশেষ প্রজেক্টটি। (০৯-০৩-২০২৫)
প্রজেক্ট বিবরণ ও স্থাপত্য পরিকল্পনা:
ভবন কাঠামো: জি প্লাস এইট (G+8 / ৯ তলা বিশিষ্ট)।
প্রজেক্ট লোকেশন: বসিলা ব্রিজের সন্নিকটে ওয়াশপুর, হাজারিবাগ, ঢাকা, (রিভারভিউ সংলগ্ন)।
ফ্লোর ভিত্তিক ফ্ল্যাট বিন্যাস: নিচ তলা (Ground Floor): চার ভাগের এক ভাগে ১টি ফ্ল্যাট, এক ভাগে দায়িত্বশীল কেয়ারটেকার ইউনিট এবং বাকি দুই ভাগ জায়গা উন্মুক্ত (পার্কিং ও যাতায়াতের জন্য)। ২য় তলা থেকে ৪র্থ তলা: প্রতি তলায় ৩টি করে ফ্ল্যাট। ৫ম তলা: ২টি প্রশস্ত ফ্ল্যাট। ৬ষ্ঠ তলা: ১টি বিশালাকার লাক্সারি ফ্ল্যাট। ৭ম তলা: ২টি ফ্ল্যাট। ৮ম ও ৯ ম তলা (অষ্টম ও নবম): প্রতি তলায় ৩টি করে ফ্ল্যাট।
ইউনিট বিভাজন: মোট ফ্ল্যাট সংখ্যা: ২১টি। ভাড়াযোগ্য ইউনিট: ১৬টি। বিক্রয়যোগ্য ইউনিট: ৪টি। নিজস্ব বসবাসের ইউনিট: ১টি।
নির্মাণ ও অংশীদারিত্ব: আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সমন্বয়ে এই ভবনটি নির্মাণ করা হবে। প্রকল্পের প্রতিটি ধাপে আমাদের সম্মানিত অংশীদারদের সাথে সরাসরি আলোচনা (মাশওয়ারা) করা হবে এবং নির্মাণ কাজের গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
“নদীর নীল জলরাশি আর সবুজের ছোঁয়া নিয়ে বসিলা ব্রিজের পাড়েই গড়ে উঠবে আপনার স্বপ্নের এই ঠিকানা। “গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড” সবসময় চায় আপনাদের একটি মানসম্মত এবং আধুনিক জীবনধারা উপহার দিতে। স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আমাদের এই রিভারভিউ প্রজেক্টটি হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত।
ধন্যবাদান্তে
মুহাম্মাদ আতাউল্লাহ
ফাউন্ডার ও চেয়ারম্যান গ্রীন শেপ হোল্ডিংস লিমিটেড
Address
Schedule a Tour
- greenshape
